বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

শাহনেওয়াজ চৌধুরী ঘুমধুম উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “ঘুমধুম উচ্চ বিদ্যালয়” পরিচালনা কমিটির ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শাহনেওয়াজ চৌধুরী।

১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘ঘুমধুম উচ্চ বিদ্যালয়’ নব গঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত হন।

এডহক কমিটিতে পদাধিকার বলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোকন কান্তি দাশ সচিব, শিক্ষক প্রতিনিধি মুসলিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ মনোনীত হন।

উল্লেখ্য, সম্প্রতি ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪-এ বর্ণিত ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। উক্ত মেয়াদের মধ্যে নবগঠিত এডহক কমিটি নতুন একটি নির্বাচিত কমিটি উপহার দেবেন। উক্ত কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দেবেন।

দীর্ঘদিন পর ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে যোগ্য কমিটি মনোনীত হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঘুমধুমের শিক্ষানুরাগী জনতা। নব-কমিটির সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী’র নেতৃত্বে প্রাচীন বিদ্যাপীঠ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচেতন ছাত্রসমাজ ও নাগরিক সমাজ।


সম্পর্কিত খবর