রাজনীতি

যুদ্ধ বিরতি মানতে ইসরাইলকে বাধ্য করতে হবে : শাহজহাজান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, রমজান মাসে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় গণহত্যা চালানো মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে ইসরাইলী হামলায় প্রায় অর্ধ লক্ষাধিক শিশু, নারী ও বৃদ্ধ নিহত হয়েছে। দেশটিতে মানবিক সাহায্য পৌঁছাতে দেয়া হচ্ছে না। যুদ্ধ বিরতি দেয়াও পর রমাদানে এমন গণহত্যা অত্যন্ত জঘন্যতম অপরাধ। জাতিসংঘকে অবশ্যই যুদ্ধ বিরতি মানতে বাধ্য করতে হবে ইসরাইলকে।

বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের এক বৈঠক দেওয়ান বাজারস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী প্রমুখ।


সম্পর্কিত খবর