
নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দ।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
