চট্টগ্রাম

লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া :

৪এপ্রিল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি নতুন পাড়ার প্রবাসী মোঃ পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম(৮) ও পুত্র তানজিমুল ইসলাম রাফি (৭)। তারা দুজনে নূরানী মাদ্রাসায় অধ্যায়রত ছিল।

জানা গেছে,উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ নতুন পাড়া নিজ বাড়ি থেকে গত ২এপ্রিল তাদের মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসেছিল ভাই-বোন ।

স্থানীয়রা বলেন, বেলা ১২টার দিকে তারা দুজন পুকুরে নেমে আর ফিরে আসে না। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচী উম্মে ছালমা জানান, তানজুম ও রাফি গত বুধবার ঈদে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। নানার বাড়িতে পুকুরে ডুবে মারা যায়। পরে তাদের দুজনকে গ্রামের বাড়িতে নিয়ে আসে।


সম্পর্কিত খবর