
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে রেলওয়ের উদ্যোগে পরিচালিত হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
এ উপলক্ষে শনিবার (৫ এপ্রিল) সকাল ৮ টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী মোঃ আবু জাফর মিঞা, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ ইবনে সফি আব্দুল আহাদ, আরএনবি’র চীফ কমান্ড্যান্ট মোঃ আশাবুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান প্রমুখ।
আলোচনায় সিআরবি এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা বলেন, সিআরবি শুধু রেলওয়ের নয়, এটি চট্টগ্রামের প্রাণ ও ঐতিহ্যের অংশ। তাই এর পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
অভিযান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।
