
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ছুরিকাঘাতে চাঁদনী খাতুন নামে এক পোশাককর্মী খুন হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর বন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদনী খাতুনের গ্রামের বাড়ি খুলনার দাকোপ এলাকার খাজুরিয়া এলাকায়। নগরীর ইপিজেড এলাকায় পোশাক কারখানা এভারটোব বাংলাদেশ লিমিটেডে কাজ করতেন তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিককে খুনের ঘটনা ঘটেছে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
তিনি বলেন, বিকেলে চাকরি থেকে ফেরার পথে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
