রাজনীতি

যমুনা টেলিভিশনের ১১তম বর্ষপূর্তিতে দক্ষিণ জেলা জামায়াতের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : 

যমুনা টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা।

শনিবার (৫ এপ্রিল) বিকাল ৩.১৫ টায় চট্টগ্রামের আগ্রাবাদ যমুনা টিভি স্টুডিও চট্টগ্রাম সেন্টারে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরীর হাতে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা সেক্রেটারী যমুনা টিভি টীম বৈষম্যবিরোধী আন্দোলনে যথাযথ অবদান রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোছাইন, অফিস সেক্রেটারী মুহাম্মদ নুরুল হক, গিয়াস আজাদ চৌধুরী, মাসুম খান প্রমুখ।


সম্পর্কিত খবর