
মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া :
চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৩৯ হাজার ৮০০ টাকা, একটি হুইল পেপার রোল এবং ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক মো. জেয়াবুল হক (৪৫) উপজেলার সদর দরবেশ হাট আকবর পাড়ার আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ এনায়েত হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স ও বাংলাদেশ সেনাবাহিনীর টিম যৌথভাবে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড দরবেশহাট আকবর পাড়া থেকে ৩৯ হাজার ৮০০ টাকার, একটি হুইল পেপার রোল এবং ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেয়াবুলকে আটক করা হয়।
লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম জানান, আটক জেয়াবুল খুচরা ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
