অন্যান্য

চট্টগ্রামে বানিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া পেইন্টসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরে বহিঃনোঙ্গরে বানিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া ৬০০ লিটার পেইন্টসহ পাঁচজনকেআটক করেছে কোস্ট গার্ড পূর্বজোন।

কোস্ট গার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম শাকিব মেহেবুব এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত একটি কার্গো জাহাজে বন্দরের কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে কৌশলে ৬০০ লিটার পেইন্ট চুরি করে পালিয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করা হয়। এর প্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল)রাত আড়াইটার দিকে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস তামজীদ চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা এলাকা থেকে ৬০০ লিটার পেইন্ট উদ্ধার করা হয়।

আটক পাঁচজন হলো- মোঃ ইয়াসিন (২৭), ইমন (২৬), বিপ্লব (২৪), আজাদ (২৫) ও আলমগীর (২৭)।আটককৃতরা চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার বাসিন্দা।


সম্পর্কিত খবর