চট্টগ্রাম

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জিপিএইচ ইস্পাতে (রড তৈরির কারখানা) কাজ করার সময় দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো: মোস্তফা (২৫) এবং মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে মো: রিফাত (২৬)।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায় , সকাল ১১ সময় কারখানায় কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে দুইজন গুরুতর আহত হয়। এসময় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এবিষয়ে জিপিএইচ ইস্পাতের মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর