বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে চবিতে বিক্ষোভ

চবি প্রতিনিধি :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়ে এসে শেষ হয়৷ পরে বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

কুয়েট উপাচার্যের পদত্যাগ আমাদের একমাত্র দাবি মন্তব্য করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যেহেতু কুয়েট উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, বিদুৎ পানি বন্ধ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে মামলার ইন্ধন ও বহিষ্কার করেছেন, সেহেতু আমরা ৬ দফা দাবি থেকে এক দফা দাবি ঘোষণা করছি। কুয়েট উপাচার্যের পদত্যাগ আমাদের একমাত্র দাবি। আমরা কুয়েট শিক্ষার্থীদের এই ঘোষণা পত্রের সাথে সংহতি প্রকাশ করছি।

ছাত্র শিবির চবি শাখার কলেজ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলন করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কুয়েট উপাচার্যের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। সুতরাং যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তারা পালাতে বাধ্য হয়েছে। আর শিক্ষাঙ্গনে যেই উপাচার্যের নিকট শিক্ষার্থীরা নিরাপদ নয়, সেই উপাচার্যকে পদত্যাগ করতেই হবে।

ইসলামি ছাত্র আন্দোলন চবি শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কুয়েটে গত ১৮ ফেব্রুয়ারী এক ন্যাক্করজনক হামলার ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে প্রশাসনের উচিত ছিল সন্ত্রাসীদেরকে শাস্তি দেওয়া। কিন্তু তারা উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে গেল।


সম্পর্কিত খবর