
নিজস্ব প্রতিবেদক :
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশের মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বৈশাখী আড্ডা ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জিএম মাহাবুব হোসেন। সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচিফ আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন বাহার কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল্লাহ বাহার এবং সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন রকি।
এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি জসিম উদ্দিন মিঠুন, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ লোকমান মিয়াসহ আরও অনেকে।
আড্ডার ফাঁকে বক্তারা বাংলা নববর্ষের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবাধিকার চেতনার প্রসারে ফোরামের ভূমিকা নিয়ে মূল্যবান আলোচনা করেন।
