বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণের দক্ষিণ জেলা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে ছোট বড় অসংখ্য যানবাহন। গুরুত্বপূর্ণ এ সড়কটি তুলনামূলক সরু হওয়ায় বিভিন্ন টার্নিং পয়েন্টে মারাত্মক দুর্ঘটনা ঘটছে। অথচ দীর্ঘকাল ধরে এ সড়ক ৪ বা ৬ লাইনের দাবী করে আসলেও সরকার নির্বিকার। মারাত্মক ঝুঁকি নিয়ে জীবন চলাচলে এভাবে দুর্ঘটনার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। অতিসত্ত্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর আহবান জানাচ্ছি।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫.১৫ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা, থানা ও পৌরসভা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মাসিক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েব আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নুরুল হক, মাওলানা কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা আমীর আরও বলেন, চলমান (১১-২৫ এপ্রিল) গণসংযোগ পক্ষ সফল করতে সকল দায়িত্বশীলকে ইউনিট পর্যায়ে ভূমিকা রাখার আহবান জানান।


সম্পর্কিত খবর