বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ

প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার দেশটিতে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন তিনি। পরে হাদির চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।


সম্পর্কিত খবর