
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াত আগামী দিনের জন্য অতিসম্ভবনাময় ও প্রত্যয়ী শক্তি। একই সাথে জামায়াতের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এখন ক্রমবর্ধমান। জামায়াতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে; সৃষ্টি হচ্ছে গণজোয়ার। তাই এই ইতিবাচক ধারাকে কাজে লাগাতে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে-ময়দানে কাজ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি ২১ জানুয়ারী রাতে নগরীর বিআইএ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার বার্ষিক রুকন সম্মেলনে এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য এবং কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদে সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশিদ আমু, এসিস্ট্যান্ট সেক্রেটারী আ,ন,ম জোবায়ের।
অন্যান্যের মধ্যে থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, এইচ.এম এমদাদ উল্লাহ, মুহাম্মদ নুরুল কবীর, এডভোকেট এহতেশামুল হক, নাজিম উদ্দীন, মাওলানা আজগর হাসান, সাইয়েদ মোহাম্মদ আলী, এডভোকেট আনোয়ার সা’দত, একরামুল হক ওয়ার্ড আমীর ডাঃ মোহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ ওসমান গনি ও মাস্টার নুরুল আমীন উপস্থিত ছিলেন।
