
চট্টগ্রামের লালদিঘী ময়দানে আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ১৬ নং চকবাজার ওর্য়াড ও চকবাজার থানার উদ্যোগে চট্টগ্রামের নবাব সিরাজুদ্দৌলা রোডস্থ চকবাজারের দৈনিক কর্ণফুলীর নিজস্ব ভবনে এই সমাবেশের আয়োজন করা হয়। চকবাজার পশ্চিমের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ ছিদ্দিকীর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
১৬ নং চকবাজার ওর্য়াড সেক্রেটারি এরশাদুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ১৬ নং চকবাজার ওয়ার্ডের সম্মানিত আমীর। উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার আমীর আহমদ খালেদুল আনোয়ার।
সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানার নায়েবে আমীর আব্দুল হান্নান এবং ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানার অফিস সম্পাদক সাইফুদ্দিন খালেদ ও জামায়াত নেতা নূর হোসাইন, ইসমাইল সহ স্থানীয় ওয়ার্ড ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশকে সফল করতে চকবাজার থানা ও ১৬ নং ওয়ার্ডের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
লালদিঘীর ঐতিহাসিক ময়দানকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার জন্য সর্বস্তরের কর্মী ও দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
