চট্টগ্রাম

লেহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)।

লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে চট্টগ্রামের সাতকানিয়া যাচ্ছিল।লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। এতে ১০-১২ জন আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মনজুর হোসেন বলেন, কক্সবাজারগামী একটি সৌদিয়া পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।


সম্পর্কিত খবর