বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

লোাহাগাড়ায় পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান 

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া:

লোহাগাড়ার সনামধন্য বিদ্যাপীঠ পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব, এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ন সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী ও প্রচার সম্পাদক জাবের মোহাম্মদ সোহেলের যৌথ সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব, পদুয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ড. মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক ফজল আহমদ হারুন এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক কৃষি ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জনাব খালেদ হোসেন।

স্কুলের চিরচেনা সেই আঙিনা, মলিন ক্লাসরুম, পুরোনো বন্ধুত্ব আর প্রাণখোলা হাসির এক উৎসবে মেতে ওঠেছে পদুয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। ৬২ বছরের ঐতিহ্যবাহী লোাহাগাড়ার এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মত আয়োজন করা হয়েছিল এক বিশাল পুনর্মিলনীর। যেখানে অংশ নিয়েছে স্কুলের প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী।

বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দলবেঁধে ছবি তুলেছেন কেউবা পুরনো দিনের গল্পে ডুবে গেছেন। একে অপরের সাথে কুশল বিনিময়, স্মৃতিচারণ সবমিলিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে সবাই যেন ফিরে গিয়েছিল শৈশবে। হাসি, আনন্দ আর আড্ডায় পদুয়া স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক অনন্য মিলনমেলায়।

পুনর্মিলনীতে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। দিনটি স্মৃতিমধুর করে রাখতে স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণের পাশাপাশি নিজেদের কর্মজীবন ও শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
বিভিন্ন প্রতিযোগিতা মূলক ইভেন্টে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রবীণ শিক্ষক ও আগত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।


সম্পর্কিত খবর