চট্টগ্রাম

চবি এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ৷ এতে চাকসুর সাবেক ভিপি এস. এম. ফজলুল হককে সভাপতি এবং এনবিআর-এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নগরীর লালখানবাজারস্থ চট্টগ্রাম ক্লাবে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, সাবেক ভিপি এস. এম. ফজলুল হক, সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক ভিপি জসিম উদ্দিন সরকারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।

নব-গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠানগুলোতে আসিনি, আমাদেরকে দাওয়াতও দেওয়া হতো না। এখন আসতে পেরে অনেক ভালো লাগছে।

নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়কে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয় করে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে চাই। এখনো আমাদের বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে যেন আরও ভালো অবস্থানে যেতে পারে আমরা সেদিকটি নিয়ে কাজ করবো। অ্যাকাডেমিক, গবেষণা, এবং সামগ্রিক সকল বিষয়ে আমরা কাজ করবো।


সম্পর্কিত খবর