অপরাধ

ঘটনা ধামাচাপা দিতে বিশাল অংকের লেনদেন

লামায় রিসোর্টে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ

লামা উপজেলা সদরের একটি রিসোর্টে ২ নারী ও সঙ্গে থাকা বন্ধুদের উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে রিসোর্ট মালিক কর্তৃক নারীদের স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নারীদের সাথে থাকা আবু ছিদ্দিক নামক একজন এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে উল্লেখিত অভিযুক্তদের মধ্যে রয়েছে- লামা পৌরসভার চাম্পাতলী এলাকার শাহ আলম এর ছেলে রাশেদ (২৫), ও অভি (২০), লামা বাজার পাড়ার হৃদয় (২৮)। এছাড়া অজ্ঞাতনামা আরো ৭/৮ জন এর সাথে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে জানাগেছে, উপজেলা সদরের মাতামুহুরি রিভার সেট রিসোর্টে ২ জন নারী পর্যটকসহ কয়েকজন পুরুষ পর্যটক গেস্ট আসেন। গেস্টগন রুমে প্রবেশ করলে রিসোর্টের লোকজন রুমের বাহির থেকে তালা লাগিয়ে তাদের আটকে দেন। পর্যটকদের শোর চিৎকারে এক পর্যায়ে টেনে হিঁচড়ে নারীদের বিবস্ত্র করা হয়। রিসোর্টর লোকজন তাদের জিম্মি করে ভিডিও এবং ছবি ধারণ করে। ভিডিও ধারণ করার সময় তাদের শিখিয়ে দেওয়া বক্তব্য রেকর্ড করা হয়। পরে নারীদের কাছে থাকা স্বর্ণ এবং পুরুষদের কাছে থাকা নগদ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এদিকে একটি পক্ষ এই ঘটনা ধামাচাপা দিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। পক্ষটি আসামিদের কাছ থেকে বিশাল অংকের টাকা লেনদেন করেছে। যদিও অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।

রিসোর্ট মালিক রাশেদ ও অভির পিতা শাহা আলম জানান, পর্যটকগন নিজেরা স্বইচ্ছায় টাকা ও স্বর্ণ দিয়েছে। অভিযোগের তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই সাকিল আহমেদ জানান টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।


সম্পর্কিত খবর