নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)। লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা […]