জাতির উদ্দেশে আজ রোববার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ রোববার সন্ধ্যা ৭টায় ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এই ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। […]