
মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়াঃ
সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক চার লেন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কস্থ উপজেলার পদুয়া তেউয়ারিহাট স্টেশনে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম সহ উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা দূর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এসব দুর্ঘটনা রোধের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নতি করার কোন বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নতি করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, ঈদের দিন ও তৃতীয় দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক সড়ক দূর্ঘনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও মানববন্ধন করা হয়েছে লোহাগাড়ার বটতলি স্টেশন, চুনতি স্টেশন , ঠাকুরদীঘি , রাজঘাটাসহ আরো বিভিন্ন জায়াগায়।
