
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হু্ইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আপনারা ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করুন। আপনারা দিনে এক পার্টি, রাতে আরেক পার্টি। এখন আপনাদের চেষ্টা হলো ১৭ বছরের পতিত স্বৈরাচারদের আপনাদের পতাকাতলে নিয়ে আসা, কিন্তু এটা হবে না, পারবেন না।
তিনি বলেন, আপনারা মনে করছেন, সবাই মিলে মিশে আমাদের সাথে মোকাবেলা করবেন। করুন, ষড়যন্ত্র যতই হোক আমরা শহীদ জাহাঙ্গীরের মত একে একে শাহদাত বরণ করবো। মনে রাখবেন, জামায়াত ও শিবিরকে দক্ষিণ চট্টগ্রাম থেকে উৎখাত করার চেষ্টা সফল হবে না।
তিনি বলেন, আমরা কখনোই ভয় পাই না। আমাদের ইতিহাসে বহু বাধা এসেছে, বহু সংগ্রাম করেছি আমরা। আমাদের বিশ্বাস অবিচল, আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ১১১তম শহীদ সাতকানিয়া সরকারি কলেজের শিবিরের সাবেক সভাপতি শহীদ জাহাঙ্গীর আলম সবুজ এর ২৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার (৬ এপ্রিল) আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাতকানিয়া সরকারি কলেজ মাঠ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। চট্টগ্রাম জেলা দক্ষিণ ছাত্রশিবিরে সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াত- শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
