রাজনীতি

রাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মিল্টন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে (৫১) গ্রেফতার করা হয়েছে।

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ এর অভিযানের অংশ হিসেবে রবিবার (৬ এপ্রিল) রাত দেড়টায় পাঁচলাইশ মডেল থানাধীন ২নং গেইট ইয়াকুব সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দেশের পট পরিবর্তনের পর মিল্টন এলাকা ছেড়ে চলে যান। তিনি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে। সে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।’


সম্পর্কিত খবর